News Flash

  • Home
  • দেশ
  • সন্তানের মৃত্যুতে ক্ষোভ, শুঁড়ে তুলে দুই গ্রামবাসীকে আছড়ে মারল মা হাতি
Image

সন্তানের মৃত্যুতে ক্ষোভ, শুঁড়ে তুলে দুই গ্রামবাসীকে আছড়ে মারল মা হাতি

ঝাড়গ্রাম, ১৮ অক্টোবর (হি.স.) : সুবর্ণরেখা নদী পার হওয়ার সময় বালিখাদানের গর্তে পড়ে জলে ডুবে মৃত্যু হল এক হস্তিশাবকের । পরবর্তীতে শাবকহারা মা হাতির আক্রমণে মৃত্যু হল দু’জন গ্রামবাসীরও।

বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত দেউলবাড় এলাকায় রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে দুই শাবক-সহ ১৪ টি হাতির একটি দল খড়গপুর বন বিভাগের অন্তর্গত সাঁকরাইল রেঞ্জের রোহিনীর দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রাম এলাকার চাঁদাবিলা রেঞ্জে প্রবেশ করছিল। সেই সময় একটি ছোট্ট হস্তিশাবক বালিখাদানের গর্তে পড়ে যায়। প্রচুর জল থাকায় জলে ডুবে মারা যায় শাবকটি। দীর্ঘ চেষ্টার পর মা হাতি শাবককে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে। কোনওক্রমে তাকে রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় নিয়ে যায় মা হাতিটি ৷

অন্যান্য হাতিগুলি সেখান থেকে এগিয়ে গিয়ে তপোবনের জঙ্গলে প্রবেশ করে। কিন্তু মা হাতি কোনওভাবেই তার সন্তানকে ছেড়ে যেতে চায়নি। সন্তান হারানোর দুঃখে পাগলের মতো গর্জন করে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে সে।

এই অবস্থায় হাতিমৃত্যুর খবর চাউর হতেই বহু মানুষ তা দেখার জন্য জমায়েত করে রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায়। সেই সময় হঠাৎ করে মা হাতি গ্রামবাসীদের তাড়া করে। ঘটনায় দু’জন গ্রামবাসীকে ধরে ফেলে এবং শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই দুই গ্রামবাসীর মৃত্যু হয়। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, দেউলবাড় গ্রামের আনন্দ জানা (৬৩) এবং বিরিবেড়িয়া গ্রামের শশধর মাহাতো (৬০) নামের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top