News Flash

  • Home
  • দিনের খবর
  • রুজিরার মামলায় সংবাদমাধ্যম এবং ইডির পরিধি বেঁধে দিল হাই কোর্ট
Image

রুজিরার মামলায় সংবাদমাধ্যম এবং ইডির পরিধি বেঁধে দিল হাই কোর্ট

কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। সেই মামলায় মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সংবাদমাধ্যমের পরিধি বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। ইডি এবং সংবাদমাধ্যমকে নির্দেশিকা দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশে বলা হয়েছে, যে কোনও ক্ষেত্রে তল্লাশি এবং বাজেয়াপ্তের সময় কোনও লাইভ স্ট্রিমিং (সরাসরি সম্প্রচার) করা যাবে না। তল্লাশি অভিযানের সময় আগে থেকে তা সংবাদমাধ্যমকে জানাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালত জানিয়েছে, সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশি অভিযান চালাতে পারবে না ইডি। এই সংক্রান্ত কোনও খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। চার্জশিট জমা পড়ার আগে কোনও ছবি প্রকাশ করা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাসে।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সম্প্রতি, অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর সূত্রে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকেও। এই তদন্তের মধ্যেই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক-পত্নী।

এর আগে, এই মামলায় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, আদালত কী ভাবে সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে পারে। সওয়াল-জবাব পর্বে তাঁর পর্যবেক্ষণ ছিল, ‘‘মামলার আবেদন শুনে মনে হচ্ছে কালীঘাট থানা গোটা রাজ্যের নিয়ন্ত্রক।’’ রুজিরার আইনজীবীদের অভিযোগ, সংবাদমাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশন করছে যাতে তাঁর এবং পরিবারের সম্মান নষ্ট করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, কোনও বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে সংবাদমাধ্যম কার্যত বিচার করে ফেলছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top