News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নেওয়া উচিত ভারতের : প্রধানমন্ত্রী মোদী
Image

২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নেওয়া উচিত ভারতের : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): ভারতের আসন্ন গগনযান মিশনের প্রস্তুতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভারতের গগনযান মিশনের অগ্রগতি মূল্যায়ন এবং ভারতের মহাকাশ অনুসন্ধান প্রচেষ্টার ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পৌরহিত্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান এস সোমনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সামনে গগনযান মিশনের প্রস্তুতি-সহ নানা দিক তুলে ধরেন এস সোমনাথ।

এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নেওয়া উচিত ভারতের।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “২০৩৫ সালের মধ্যে মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যও নেওয়া উচিত ভারতের।” প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদী গগনযানের প্রথম প্রদর্শনী ফ্লাইটের প্রস্তুতি পর্যালোচনা করেছেন, বিজ্ঞানীদের ভেনাস অরবিটার মিশন, মঙ্গল ল্যান্ডারে কাজ করতে বলেছেন।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top