News Flash

Image

অসমের শিলচরে এনআইএ-র হাতে গ্রেফতার মণিপুর বোমা বিস্ফোরণে জড়িত অভিযুক্ত

শিলচর (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলা সদর শিলচরে এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছে মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত কোয়াকতায় বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত অভিযুক্ত। ধৃত অভিযুক্তকে মহম্মদ নুর হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে শিলচর সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) যৌথ অভিযান চালিয়ে মহম্মদ নুর হুসেনকে গ্রেফতার করেছে।

মণিপুর পুলিশ প্রাথমিকভাবে গত ২১ জুন বিষ্ণুপুর জেলার অন্তর্গত মৈরাং মহকুমাধীন পিজিসিআই থানায় ৬৩৫ (৬)/২০২৩ নম্বরে এফআইআর করে এক মামলা নথিভুক্ত করেছিল। পরে ২৩ জুন মামলাটি ইমফলে এনআইএ-কে হস্তান্তর করা হয়। এনআইএ বিষ্ণুপুর জেলার অন্তর্গত কোয়াকতায় বোমা বিস্ফোরণ সংক্ৰান্ত ফের এক মামলা রুজু করে তদন্ত শুরু করে।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top