News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহুয়া মৈত্র তৃণমূলের একজন বিশিষ্ট নেত্রী, বিজেপি তাঁকে নিরাশ করার চেষ্টা করছে : সঞ্জয় রাউত
Image

মহুয়া মৈত্র তৃণমূলের একজন বিশিষ্ট নেত্রী, বিজেপি তাঁকে নিরাশ করার চেষ্টা করছে : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): তৃণমূল বনাম বিজেপির মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এক ব্যবসায়ীর হয়ে অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অবিলম্বে মহুয়াকে নিলম্বিত (সাসপেন্ড) করার আর্জি জানিয়েছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। নিশিকান্তের এই আর্জির প্রেক্ষিতে শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “মহুয়া মৈত্র তৃণমূলের একজন বিশিষ্ট নেত্রী, বিজেপি তাঁকে নিরাশ করার চেষ্টা করছে।”

প্রসঙ্গত, নিশিকান্তের সেই চিঠিতে অবিলম্বে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তদন্তের দাবি করা হয়েছে। তাঁর সাংসদপদ কেড়ে নেওয়ার আবেদনও রয়েছে। একই সঙ্গে আইনজীবী অনন্ত দেহাদরি মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন। তাঁর দাবি, দুবাইকেন্দ্রিক ব্যবসায়ী দর্শন হিরনানদানির থেকে অর্থ এবং উপহার নিয়ে লোকসভায় ৪৬টি প্রশ্ন করেছেন মহুয়া। যে প্রশ্নগুলি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। সঞ্জয় রাউত এ বিষয়ে সোমবার বলেছেন, “আদানি-সহ কোনও শিল্পপতিকে কেউ প্রশ্ন করলে বিজেপি তা হজম করতে পারে না, এই কারণেই তাঁরা এমন অভিযোগ তুলছে।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top