News Flash

Image

পাথারকান্দিতে হিন্দু জাগরণ মঞ্চের বস্ত্র বিতরণ

পাথারকান্দি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : পাথারকান্দিতে শারদীয়া দু্গোৎসব উপলক্ষ্যে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। পাথারকান্দি ব্লকের শ্রীপুরে নির্মীয়মাণ হিন্দু জাগরণ মঞ্চের কার্যালয় ভবনের কাজে নিয়োজিত মিস্ত্রি ও তাদের পরিবার সহ মোট ৩১ জনের মধ্যে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিয়েছে সংগঠনের কার্যকর্তারা।

হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পাথারকান্দি প্রখণ্ডের কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে উপহার-স্বরূপ বস্ত্র তুলে দিয়েছেন।

উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ক্ষেত্র সংগঠনমন্ত্রী তথা অখিল ভারতীয় সহ শারীরিক প্রমুখ বিজয় পাল, প্রখণ্ড সংযোজক অনিরূদ্ধ নাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের খণ্ড ব্যবস্থা-প্রমুখ আশুতোষ দাস, মৃন্ময় দেব সহ অন্যরা।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top