News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের সমনপ্রাপ্ত পিএ-কে তোপ শুভেন্দুর
Image

অভিষেকের সমনপ্রাপ্ত পিএ-কে তোপ শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ১৪ অক্টোবর (হি.স.) : প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করেছে ইডি। সোমবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার নন্দীগ্রামের মহেশপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের পিএ-কে ‘কালেক্টর’ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

শনিবার, মহালয়ার দিন নন্দীগ্রামের মহেশপুরে সেবাদান কর্মসূচিতে যোগদান করে স্থানীয় বিধায়ক শুভেন্দু। সুমিতকে ইডি তলব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘ও কালেক্টর! ফলের ঝুড়িতে টাকা আসত আর ও সেটা গুছিয়ে রাখত। ইডি ঠিক জায়গায় হাত দিয়েছে। এবার মনে হচ্ছে তদন্ত সঠিক পথে যাচ্ছে।’

নন্দীগ্রামে শহিদ পরিবারে সঙ্গে প্রত্যেক বছর মহালয়ার দেখা করেন বলে দাবি করেছেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘প্রত্যেক বছরই আমি এটা করি। অনেক মানুষের সেবার বন্দোবস্ত করি। এবার ১২ হাজার লোককে সেবা দিয়েছি। শহিদ পরিবার আমাকে জিতিয়েছে। তাই মহালয়ার দিন সবার সঙ্গে দেখা করি, উপহার তুলে দিই। শহিদ পরিবারের সকলেই আমার সঙ্গেই রয়েছে।’

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে একাধিক জায়গায় তাঁর নাম উঠে এসেছে। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে। সোমবার সকাল ১০টা সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। আদালত এই সমন নিয়ে কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top