News Flash

Image

কাছাড়ে বিএসএফ-পুলিশের অভিযানে উদ্ধার ২৬ কোটি টাকার ইয়াবা

শিলচর (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলায় ফের বিপুল পরিমাণের মাদক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বিএসএফ-এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের গোয়েন্দা শাখা এবং পুলিশ।

আজ শুক্রবার ভোররাতে কাছাড় জেলার শ্রীকোণা পার্ট-টু এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৬টি প্যাকেট থেকে ২.৬০ লক্ষ ইয়াবা ট্যাবলেট । বাজেয়াপ্তকৃত ইয়াবাগুলির বাজারমূল্য প্রায় ২৬ কোটি টাকা হবে বলে জানানো হয়েছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয় মাদক পাচারে ব্যবহৃত এমজেড ০৫ ৯৬২৫ নম্বরের টাটা এক্সন গাড়ি।


বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে দু-দিন ধরে তৎপর ছিল বিএসএফ-এর গোয়েন্দা বাহিনী। গতকাল রাত থেকে মিজোরামের সঙ্গে সংযুক্ত বরাক উপত্যকার তিন জেলার জাতীয় সড়কে সাদা পোশাকে অভিযানে নামেন গোয়েন্দা আধিকারিক-জওয়ানরা। অবশেষে শিলচর বাইপাস হয়ে মিজোরামের রেজিস্ট্রেশনকৃত একটি গাড়ি করে ইয়াবা পাচারের খবর পেয়ে সহযোগিতা নেওয়া হয় কাছাড় পুলিশের। নাকা চেকিং গড়ে তোলা হয় জাতীয় সড়কে।


সূত্রের খবর অনুযায়ী গাড়িটিকে শ্রীকোণায় আটক করে তাতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট। এদিকে তালাশির সময় সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ির চালক। ফেরার গাড়ি চালকের সন্ধানে অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।ঘটনার খবর পেয়ে ছুটে যান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। পরে গাড়ি সহ মাদক সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ।এদিকে ইয়াবা বাজেয়াপ্তের খবরে নিজের এক্স হ্যান্ডলে বিএসএফ এবং কাছাড় পুলিশকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top