News Flash

  • Home
  • দেশ
  • চ্যালেঞ্জে পরিপূর্ণ বিশ্বে ভারতের কণ্ঠস্বর শক্তিশালী হয়ে উঠছে : প্রধানমন্ত্রী মোদী
Image

চ্যালেঞ্জে পরিপূর্ণ বিশ্বে ভারতের কণ্ঠস্বর শক্তিশালী হয়ে উঠছে : প্রধানমন্ত্রী মোদী

পিথোরাগড়, ১২ অক্টোবর (হি.স.): চ্যালেঞ্জে পরিপূর্ণ বিশ্বে ভারতের কণ্ঠস্বর শক্তিশালী হয়ে উঠছে। বিশ্ব এখন ভারতের সম্ভাবনাকে স্বীকার করছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে ৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি আধ্যাত্মিকতা এবং সাহসী হৃদয়ের এই ভূমিকে অভিবাদন জানাই। উত্তরাখণ্ডের সম্ভাবনা বিস্ময়কর এবং সেই কারণেই আমি বিশ্বাস করি, এই দশক হবে উত্তরাখণ্ডের। আমাদের সরকার রাজ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্যও কাজ করেছি। সেই কারণেই, গত পাঁচ বছরে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে উন্নীত হয়েছে। আগে স্লোগান দেওয়া হতো, দরিদ্র হটাও, কিন্তু মোদী বলেছেন আমরা দারিদ্র্য দূর করেই ছাড়ব। আমরা দায়িত্ব নিই এবং কঠোর পরিশ্রম করি।” প্রধানমন্ত্রীর কথায়, শুধুমাত্র মহাকাশ নয়, খেলাধুলায়ও ভারতের শক্তি দেখছে বিশ্ব। সম্প্রতি এশিয়ান গেমস শেষ হয়েছে। এতে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। প্রথমবারের মত ১০০টিরও বেশি পদক জয়ের রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা।”

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top