News Flash

  • Home
  • প্রধান খবর
  • উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
Image

উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতের মধ্যেই মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন রাজ্যপাল। সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সিভি আনন্দ বোসের। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ‘কফি টেবিলে বসার’ বার্তার পরই মুখ্যমন্ত্রীকে এই চিঠি রাজ্যপালের। কিছুদিন দিন আগেই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত মেটাতে এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

সেখানে একদিকে যেমন রাজ্যপালকে নতুন করে আর অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ না করতে বার্তা দেওয়া হয়েছিল, তেমনই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে কফি টেবিলে বসে আলোচনার। দেশের সর্বোচ্চ আদালতের যে বার্তার কিছুদিন পরই মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। এবার দেখার, রাজ্যপালের চিঠির পাল্টা কী উত্তর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত কাটার মতো কোনও বৈঠক নিকট ভবিষ্যতে হয় কি না, সেদিকেও রয়েছে নজর।

উপাচার্য নিয়োগ ঘিরে তৈরি হওয়া জটিলতা ও মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, মামলা বিচারাধীন থাকাকালীনও ১২ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এটা ঠিক নয়।

এরপরই এই নিয়ে সি ভি আনন্দ বোসের বক্তব্য জানতে চেয়ে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বক্তব্য, একটা বা দুটো নাম আছে যা মুখ্যমন্ত্রী ও আচার্য দু’জনের কাছেই গ্রহণযোগ্য। আদালত তাঁদের (উপাচার্য) নিয়োগ দিতে পারে। যার পরই বরফ ভাঙতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে একসঙ্গে বসে আলোচনার পরামর্শও দেয় সুপ্রিম কোর্ট।

তখন রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছিলেন, আমরা (রাজ্য সরকার) আচার্যকে বৈঠকের জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর আসেনি। রাজ্য সরকারের এই অভিযোগ শুনে বিচারপতি বলেছিলেন, একটা সময় ঠিক করে দু’পক্ষ (মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল) কফির টেবিলে বসতে পারেন। মতের অমিল হতেই পারে, তার মানে এই নয় আমরা দেখা করি না। বৈঠকে রফাসূত্র বেরিয়ে এলে আদালতকে সেটাও জানাতেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর রাজ্য সরকারের আইনজীবী বলেন, উপাচার্য নিয়োগে সার্চ কমিটির জন্য আচার্য, ইউজিসি ও রাজ্য সরকারের কাছে থেকে নাম চেয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের জন্য তা ২-১ হচ্ছে। আরও ২ জনকে কমিটিতে যোগ করা উচিত। একজন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি ও আরেক জন উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধিকে রাখা হোক। তা হলে ৫ জনের কমিটি হবে।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top