News Flash

  • Home
  • খেলা
  • ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল, বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Image

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল, বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ অক্টোবর : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ বিকেলে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল খেলায় উপস্থিত ছিলেন। খেলা শেষে মুখ্যমন্ত্রী বিজয়ী দল লক্ষ্মীছড়া একাদশের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও ৪০ হাজার টাকার চেক তুলে দেন। রানার্সআপ ট্রফি ও ৩০ হাজার টাকার চেক মনুবনকুল একাদশের হাতে তুলে দেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্লু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু বাহিদ এ। জোলাইবাড়ি ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় ৩২টি দল অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার পরিচালন কমিটির সভাপতি হরিশংকর সরকার। স্বাগত বক্তব্য রাখেন শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। প্রতিযোগিতার ফাইন্যাল খেলায় লক্ষ্মীছড়া একাদশ ২-০ গোলে মনুবনকুল একাদশকে পরাজিত করে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top