News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শিবরাজ
Image

কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শিবরাজ

ফতেহাবাদ, ১১ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশে নির্বাচনী দিন ঘোষণার পর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার সন্ধ্যায় ভোপালের উত্তর বিধানসভা থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। এই বিধানসভা কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

মুখ্যমন্ত্রী চৌহান বর্তমানে তিন দিনের উত্তরাখণ্ড সফরে রয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সাধনা সিং এবং দুই ছেলে কার্তিকেয় ও কুণাল। চৌহান সাধুদের থেকে আশীর্বাদ নেন। এরপর তিনি গঙ্গার তীরে নির্জনে ধ্যান করেন। বুধবার সকালে তিনি ঋষিকেশে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, যার কোনও বিকল্প নেই। ভারতীয় জনতা পার্টির কোটি কোটি কর্মী মধ্যপ্রদেশের মানুষের সেবায় নিয়োজিত। মুখ্যমন্ত্রী চৌহান বুধবার সন্ধ্যায় ভোপাল পৌঁছোবেন। তারপর সেখানে নির্বাচনী সভা থেকে প্রচার শুরু করবেন। নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার পর এটিই হবে মুখ্যমন্ত্রী শিবরাজের প্রথম জনসভা। বুধবার বিকেল ৫টা নাগাদ তিনি ভোপালের উত্তর বিধানসভা টিলা জামালপুরায় এক জনসভায় ভাষণ দেবেন। এই আসন শুরু থেকেই কংগ্রেসের ছিল। ১৯৯৩ সালে মাত্র একবার এখান থেকে বিজেপি জিতেছিল।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top