News Flash

  • Home
  • দেশ
  • একই ব্যক্তির কাছ থেকে দ্বিতীয়বার ছিনতাই ৫ লক্ষ টাকা
Image

একই ব্যক্তির কাছ থেকে দ্বিতীয়বার ছিনতাই ৫ লক্ষ টাকা

দক্ষিণ ২৪ পরগনা, ১১ অক্টোবর (হি.স.) : পুজোর মুখে বাড়ির সামনেই বন্দুক দেখিয়ে ছিনতাই হয়ে গেল লক্ষাধিক টাকা৷ অভিযোগকারীদের দাবি, সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার কায়স্থপাড়ায়৷ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায়৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বারুইপুর থানার পুলিশ।

বাইকে কাজ সেরে মঙ্গলবার সন্ধেবেলায় বাড়ি ফিরছিলেন বারুইপুর থানা এলাকার বাসিন্দা কনক বোস ও ভজন রায়। কনক গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার ম্যানেজার। ভজন সহকারী ম্যানেজার। দুজনে একই বাইকে চড়ে ফিরছিলেন। ম্যানেজার কনক বোসের কাছে সারাদিনের গ্যাস বিক্রির প্রায় সাড়ে ৫ লক্ষ ছিল বলে দাবি৷ সেই টাকা পরেরদিন অর্থাৎ বুধবার ব্যাঙ্কে জমা করার কথা ছিল৷

জানা গিয়েছে, কনকের বাড়ির কিছুটা আগেই সহকারী ম্যানেজার ভজনের বাড়ি। ভজন তাঁর বাড়ির কাছে বাইক থেকে নেমে যান ৷ তখন মেন রাস্তা ছেড়ে বাড়ির গলির রাস্তা ধরেন কনক৷ কিছুটা এসেই দেখেন রাস্তায় দাঁড়িয়ে তিন যুবক৷ একজনের মাথায় হেলমেট বাকি দুজনের মুখ রুমালে বাঁধা৷

কনক বোস বাইক থামাতেই একজন তার পিঠে বন্দুক ও আরেকজন গলায় ভোজালি ঠেকায়। তারপর তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ও পার্স , ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ দুষ্কৄতীরা তাঁকে চম্পট দিতেই চিৎকার করে ওঠেন কনকবাবু , যা শুনে ঘর থেকে বেরিয়ে আসেন প্রতিবেশীরাও ৷ যদিও অভিযুক্তরা তখন অনেক দূরে পালিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশও ৷ এর আগে কনকবাবুর কাছ থেকেই ২২শে জানুয়ারি ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে ৷ বারবার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার ডিলার সৌম্যদীপ্ত পাল জানান বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটায় ব্যবসা চালানো সমস্যাজনক হয়ে উঠেছে ৷

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top