News Flash

Image

ঘুষের টাকা নেওয়ার অভিযোগে সিএম ভিজিলেন্সের জালে লাটমণ্ডল ও মহুরি


কোকরাঝাড় (অসম), ১০ অক্টোবর (হি.স.) : ঘুষের টাকা নেওয়ার অভিযোগে কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁওয়ে সিএম ভিজিল্যান্সের জালে পড়েছেন লাটমণ্ডল এবং এক মহুরি৷ অবৈধ অর্থ নেওয়ার সময় দুর্নীতি দমনের আধিকারিকদের হাতে ধরা পড়েছেন লাটমণ্ডল ইমামুল হক এবং মহুরি ওয়াহেদ আলি খন্দকার৷

কোকরাঝাড় জেলার গোসাঁইগাঁও মহকুমা সদর শহরের কেন্দ্রস্থল চারিআলি সংলগ্ন এলাকায় অবস্থিত গোসাঁইগাঁও রাজস্ব সার্কল অফিসে কৰ্মরত লাটমণ্ডল ইমামুল হক এবং ওয়াহেদ আলি নামের মহুরিকে আজ দুপুরের দিকে মুখ্যমন্ত্ৰী দুৰ্নীতি দমন শাখার অভিযানকারী দল ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করছে।
জনৈক ব্যক্তির এক খণ্ড জমির মিউটেশন করে দেওয়ার নামে নগদ ৫০ হাজার টাকা দাবি করেছিলেন লাটমণ্ডল ইমামুল হক৷ ইত্যবসরে সংশ্লিষ্ট আবেদনকারী দুর্নীতি দমন অধিকরণের দ্বারস্থ হন।

মুখ্যমন্ত্রী দুর্নীতি দমনের কষা ছক অনুযায়ী আজ মঙ্গলবার অগ্রিম কিস্তির ২৫ হাজার টাকা অভিযোগকারীর হাত থেকে নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন লাটমণ্ডল ইমামুল। একই সময় ওয়াহেদ আলি খন্দকার নামের মহুরিকেও মুখ্যমন্ত্ৰী দুৰ্নীতি দমন শাখার দল ঘুষের টাকা নেওয়ার অভিযোগে আটক করে।
এর পর ধৃত দুজনকে প্ৰায় পাঁচ ঘণ্টা জেরা করে অবশেষে গ্ৰেফতার করে তাদের নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে মুখ্যমন্ত্ৰী দুৰ্নীতি দমন শাখার দল।

Releated Posts

অসমে ১১ মে-র পর নতুন সরকারের শপথ, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন যে অসমে নতুন বিজেপি-নেতৃত্বাধীন সরকারের গঠন ও শপথগ্রহণ ১১…

ByByNews Desk May 6, 2026

আসামে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ১২ মে নতুন সরকারের শপথের সম্ভাবনা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।…

ByByNews Desk May 6, 2026

অসমে টানা তৃতীয়বার এনডিএ-র ক্ষমতা দখল, ১০০ আসন ছাড়াল জোট; ‘বিজেপিতে যোগ দিন’ বার্তা হিমন্তের

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে ফের বড় সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।…

ByByNews Desk May 4, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top