ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর।। ত্রিপুরার মেয়েরা আগামীকাল খেলতে নামবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। খেলা ইন্দোরে, এস.এস ক্রিকেট কমিউন-এ। রবিবারে প্রথম রাউন্ডের খেলায় দু-দলের পারফরম্যান্স বিচার-বিশ্লেষণে অনেকটা সম পর্যায়ের দল মনে হলেও কোন দল কাউকে হালকা ভাবে নিতে নারাজ। নাগাল্যান্ড জাতীয় ক্রিকেট আসরে নবাগত হলেও ত্রিপুরাকেও প্রতিপক্ষ অনেক রাজ্য দল “হামাগুড়ি দল” হিসেবেই বিবেচনা করে খেলতে নামে। উল্লেখ্য, রবিবারে নাগাল্যান্ড তাদের প্রথম ম্যাচে ছত্তিশগড়ের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে, বটে ত্রিপুরাও কিন্তু পরাজয় স্বীকার করেছে নয় উইকেটের ব্যবধানে প্রতিপক্ষ হরিয়ানার কাছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ত্রিপুরা যেমন ৪৫.৩ ওভারে ৬৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। তেমনি নাগাল্যান্ডও ৩৪.৪ ওভার খেলে ৬৪ রানে ছত্তিশগড়ের বিরুদ্ধে ইনিংস শেষ করে নেয়। আগামীকাল গ্রুপের অপর দুটি ম্যাচে হরিয়ানা খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এবং বেঙ্গল খেলবে ছত্তিশগড়ের বিরুদ্ধে। ক্রিকেটে মূলতঃ ভবিষ্যৎবাণী করার চেয়ে ২২ গজের লড়াইয়ে কে কেমন খেলে তাই এখন দেখার বিষয়।

ইন্দোরে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে ত্রিপুরা আজ নাগাল্যান্ডের মুখোমুখি
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















