News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান
Image

মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ অক্টোবর : রবিবার মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রবিবার কোয়াইফাং কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে এক যোগদানসভা। এদিন বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে ১১৪ জন ভোটার। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে ডলে স্বাগত জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।
জোলাইবাড়ী কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন মন্ডল সভাপতি অজয় রিয়াং।এতে মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানো ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে বিরোধী মুক্ত বিধানসভা হিসাবে গঠন করা। এই দুইটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মন্ডল সভাপতি অজয় রিয়াং।  মন্ডল সভাপতির উদ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিরোধী শূন্য করতে প্রতিনিয়ত অনুষ্ঠিত  করা হচ্ছে যোগদানসভা।  

রবিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং কমিউনিটি হলে মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে এক যোগদানসভার আয়োজন করা হয়। এই যোগদানসভায় তিপ্রা মথা ও সি পি আই এম দল ত্যাগ করে ১১৪ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন।  দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করে নেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।  আজকের এই অনুষ্ঠানে কৃষি ও বিদ্যুৎ দপ্তেরর মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, প্রদীপ বরন রায় অল ত্রিপুরা ফারর্মাস ক্লাবের ত্রিপুরা রাজ্য সভাপতি ও ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিজেপির দক্ষিন জেলার সহ সভাপতি চেথই মগ, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী সহ অন্যান্যরা।  আজকের এই যোগদানসভায় বক্তব্যরাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন ও বিগত বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন।  রাজ্যের সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানান বক্তারা। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top