News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট ) জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান : নিহত ১৪, আহত হয়েছেন আরও ৭৮ জন
Image

(আপডেট ) জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান : নিহত ১৪, আহত হয়েছেন আরও ৭৮ জন

কাবুল, ৭ অক্টোবর (হি.স.): শক্তিশালী তীব্রতার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার বেলা এগারোটা নাগাদ (আফগানিস্তানের সময় অনুযায়ী) আফগানিস্তানের পশ্চিমাঞ্চল জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে। আফগানিস্তানের হেরাত, বাদঘিস, ফারাহ প্রদেশের বাসিন্দারা ভূকম্পন অনুভব করেন। ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রচুর বিল্ডিং ভেঙে পড়েছে।

হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ এএফপিকে বলেছেন, ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা। উদ্ধার কাজ শুরু হয়েছে। ভূমিকম্পে ১৪ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এটি চূড়ান্ত পরিসংখ্যান নয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, শনিবার দুপুরে আফগানিস্তানে ৬.১ এবং ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সময় অনুযায়ী প্রথমে ১২.১১ এবং পরে ১২.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়া মাত্রই বহু মানুষ ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top