News Flash

  • Home
  • খেলা
  •  ‌উদয়পুরে দাবা প্রতিযোগিতা আজ
Image

 ‌উদয়পুরে দাবা প্রতিযোগিতা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।।প্রাইজমানি অনূর্ধ্ব-‌১৪ দাবা প্রতিযোগিতা রবিবার। খেলা হবে উদয়পুরের গিরিধারী পল্লির ফ্লাওয়ার্স ক্লাবে। মহকুমা দাবা সংস্থার উদ্যোগে। সহযোগিতায় মেট্রিক্স চেস আকাদেমি। ওই দিন সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের আসর হবে। আপাতত ৪০ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছে। এর মধ্যে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু ২০ জন রয়েছে। আসরের সেরা দাবাড়ু প্রাইজমানি বাবদ পাবে ১ হাজার টাকা। এছাড়া অনূর্ধ্ব-‌৮,১০ এবং ১২ বিভাগের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা জানান,”মহকুমার দাবাড়ুদের উন্নতির কথা মাথায় রেখে এখন থেকে প্রতি মাসেই হচ্ছে ওই আসর। বিশ্বাস করি, এতে লাভবান হবে মহকুমার দাবাড়ুরা”। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।‌‌‌‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top