News Flash

Image

করিমগঞ্জের প্রসারপুরে হেরোইন সহ গ্রেফতার দুই

করিমগঞ্জ (অসম), ৬ অক্টোবর (হি.স.) : মাদক বিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ । বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই মাদক কারবারিকে । পাশাপাশি উদ্ধার করা হয়েছে গ্রেড ওয়ান হেরোইন ।

পুলিশ সূত্রে জানা গেছে, এক সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে নামে সদর পুলিশ। অভিযান চালানো হয় উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার সহ আকবরপুর এলাকায় । রাত আটটা নাগাদ পুলিশ সূত্রের খবরের ভিত্তিতে প্রসারপুর এলাকা থেকে সফত আহমেদের পুত্র জমির আহমেদকে আটক করে । এরপর জমিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ আরও তথ্য লাভ করলে অভিযান চালায় একই গ্রামের সাদ উদ্দিনের বাড়িতে এবং সেখান থেকে উদ্ধার হয় ৭ টি কন্টেইনার ভর্তি হেরোইন ।

সদর পুলিশের এক জনৈক আধিকারিক জানান, মাদক অভিযানে অভিযানে নেমে দুই মাদক কারবারিকে আটক করা হয় । এরপর ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয় । উদ্ধার হয় ১১.৭৪ গ্রাম হেরোইন ।

শুক্রবার ধৃত দুই মাদক কাইবারিকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে ।

Releated Posts

এবার বাংলায় সরকার গড়বে বিজেপি, ‘১০০ শতাংশ নিশ্চিত’: হিমন্ত বিশ্ব শর্মা

গৌরবাজার, ২০ এপ্রিল (আইএএনএস): আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার দাবি করলেন,…

ByByNews Desk Apr 20, 2026

মণিপুরে বনধে স্তব্ধ জনজীবন, হিংসার ঘটনায় গ্রেফতার ২১

ইম্ফল, ২০ এপ্রিল (আইএএনএস): মণিপুরে উপত্যকা ও পাহাড়—উভয় এলাকাতেই বিভিন্ন সংগঠনের ডাকা বনধে সোমবার জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।…

ByByNews Desk Apr 20, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা, সিকিমের প্রতিবাদের ভিডিও শেয়ার করলেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (আইএএনএস): লোকসভায় নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ার পর বিরোধীদের তীব্র সমালোচনা করে সিকিমের প্রতিবাদের…

ByByNews Desk Apr 18, 2026

সিকিমে নারী সংরক্ষণ বিলের সমর্থনে মহামিছিল, ঐক্য ও সংকল্পের প্রতিফলন: মুখ্যমন্ত্রী তামাং

গ্যাংটক, ১৭ এপ্রিল (আইএএনএস): নারী সংরক্ষণ বিলের সমর্থনে সিকিমজুড়ে মহিলাদের বিশাল র‍্যালিকে স্বাগত জানিয়ে তা ঐক্য, সচেতনতা এবং…

ByByNews Desk Apr 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top