News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে চুংথামে বাঁধ ভেঙেছে, দাবি সিকিমের মুখ্যমন্ত্রীর
Image

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে চুংথামে বাঁধ ভেঙেছে, দাবি সিকিমের মুখ্যমন্ত্রীর

গ্যাংটক, ৬ অক্টোবর (হি.স.) : নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় হড়পা বানের ধাক্কা সহ্য করতে পারেনি চুংথাম বাঁধ। ভেসে গিয়েছে জলের তোড়ে। এমনই অভিযোগ তুললেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে জলের চাপ ধরে রাখতে পারেনি বাঁধ। আর সে কারণে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য আগের সরকারের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমে তিনি বলেন, “বাঁধটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গিয়েছে। আর এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে পাহাড়ের নীচের দিকে বসতি এলাকায় ভয়ানক বিপর্যয় নেমে এসেছে।” তিনি আরও বলেছেন, “মেঘভাঙা বৃষ্টি হয়েছিল। আর সে কারণে লোনক হ্রদ ফেটে গিয়েছে। বিপুল জলরাশি তিস্তায় নেমে এসেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সেই জলের চাপ ধরে রাখতে পারেনি বাঁধ। আর সে কারণে পরিস্থিতি আরও ভয়ানক হয়েছে দক্ষিণ সিকিমে।” বাঁধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য আগের সরকারের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও জানিয়েছেন, চুংথাম বাঁধের আশপাশের এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে। তবে দক্ষিণ সিকিমে কী পরিস্থিতি এখনও সম্পূর্ণটা জানা যায়নি। দক্ষিণ সিকিম পুরোপুরি বিচ্ছিন্ন। রাস্তা, সেতু সব ভেসে গিয়েছে তিস্তার জলে। তিস্তার উপরে থাকা ১৩টি সেতু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, “কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে তাঁর সরকার। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া, উদ্ধারকাজ জোরকদমে চলছে। কিন্তু বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। তবে শুক্রবার আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হয়েছে। আর সেই সঙ্গে উদ্ধারকাজেও গতি আনা হয়েছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আটকে থাকা ৩ হাজার পর্যটককে উদ্ধারই আমাদের এখন প্রথম লক্ষ্য। আমরা একটি বিশেষজ্ঞ দল গঠন করব। তাঁরা যে ভাবে তথ্য দেবে, সে ভাবেই কাজ এগোবে।” তবে এটি বিশাল বিপর্যয় বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

চুংথামের এই বাঁধটি জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত। ১২০০ মেগাওয়াটের প্রকল্প এটি।- হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top