News Flash

  • Home
  • প্রধান খবর
  • সঞ্জয়ের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ রাউতের, শিবসেনা (ইউবিটি) নেতা বললেন বিজেপি রাজনীতি করছে
Image

সঞ্জয়ের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ রাউতের, শিবসেনা (ইউবিটি) নেতা বললেন বিজেপি রাজনীতি করছে

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): আবগারি মামলায় ধৃত আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সকালে দিল্লিতে সঞ্জয় সিংয়ের বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সঞ্জয় রাউত। পরে সঞ্জয় রাউত বলেছেন, বিজেপি রাজনীতি করছে। প্রসঙ্গত, আবগারি নীতি মামলায় বুধবার সন্ধ্যায় সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি।

সঞ্জয় সিংয়ের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করার পর সঞ্জয় রাউত বলেছেন, “সঞ্জয় সিং শুধুমাত্র আম আদমি পার্টির একজন সাংসদ নন, তিনি আমাদের বন্ধু এবং ভাই। যেভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে, আমি বিশ্বাস করি, এটি একটি যুদ্ধ এবং সঞ্জয় সিং এবং অন্যান্য যারা গ্রেফতার হয়েছেন, আমি তাদের যুদ্ধবন্দী হিসাবে বিবেচনা করি। আমি সঞ্জয় সিং-এর পরিবারের সঙ্গে দেখা করেছি এবং তাঁদের আশ্বস্ত করেছি যে আমরা তাঁদের পাশে আছি।”

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সঞ্জয় সিং বলেছেন, “বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে রাজনীতি করছে… ২০২৪ সাল পর্যন্ত তাঁরা এমনটা করতে থাকুক, আমরাও লড়াই চালিয়ে যাব… যেখানেই বিজেপি সরকার নেই, সেখানেই এই অভিযান চলবে।”

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top