News Flash

  • Home
  • খেলা
  • রাখালে রামকৃষ্ণ, লীগে ফরোয়ার্ড সুপারে জয় পেতে মরিয়া দু-দলই
Image

রাখালে রামকৃষ্ণ, লীগে ফরোয়ার্ড সুপারে জয় পেতে মরিয়া দু-দলই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।। রাখাল শীল্ডে পরাজয়ের কথা যেমন ফরোয়ার্ড ক্লাব ভুলেনি, তেমনি রামকৃষ্ণ ক্লাবও স্মরণে রেখেছে লীগ পর্যায়ে হারের কথা। এখন সুপারে সাক্ষাৎকার। খেতাবের দৌড়ে প্রথম জয়ের সন্ধানে মরিয়া দুই দলই। সুপার লিগের প্রথম দুটি ম্যাচ গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হওয়ায় আখেরে চার দলের শিবিরে আপাতত স্বস্তি বিরাজ করছে। তবে প্রথম যে দল জয়ের স্বাদ পাবে সাফল্যের লক্ষ্যে তারা ঠিকই এক ধাপ এগিয়ে যাবে। চারদলীয় সুপারলিগে প্রথম জয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সুপার ফোরের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে ফরওয়ার্ড ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের পর দ্বিতীয় ম্যাচটিতেও এগিয়ে চলো সংঘ এবং রামকৃষ্ণ ক্লাবের খেলা ড্র-তে নিষ্পত্তি হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের ম্যাচের গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। ‌ দুই দলই চাইছে জয়ী হয়ে চ্যাম্পিয়নের পথ প্রশস্ত করে নিতে।

 প্রথম জয়ের স্বাদ একটা দলের মনোবল নিঃসন্দেহে বাড়িয়ে তোলে। সুপার লিগের তৃতীয় ম্যাচে আগামীকাল ফরোয়ার্ড ক্লাব খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ড্র করে সমপর্যায়ে অবস্থান করছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লীগের সুপার ফোর এর তৃতীয় ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। বিকেল তিনটায় স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। চলতি মরশুমে ফরোয়ার্ড ক্লাব ও রামকৃষ্ণ ক্লাবের এটি তৃতীয় সাক্ষাৎকার। রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল আসরের সেমিফাইনালে, ১৮ আগস্ট প্রথম সাক্ষাতে রামকৃষ্ণ ক্লাব ২-১ গোলে ফরোয়ার্ড ক্লাবকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছিল। গত ১৭ সেপ্টেম্বর প্রথম ডিভিশন লিগের খেলায় ফরোয়ার্ড ক্লাব এক-শূন্য গোলে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে রাখালে পরাজয়ের মোক্ষম জবাব দিয়েছিল।  সুপার লিগের খেলা বলে মাঠ কিন্তু দর্শকাকীর্ণ থাকছে। আপামর দর্শকের প্রত্যাশা ভালো খেলা দেখার। সে অনুযায়ী দুই দল ওইদিন মাঠে কেমন খেলা প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়। ৭ই অক্টোবর সুপার লিগের চতুর্থ ম্যাচে এগিয়ে চলো সংঘ খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top