News Flash

  • Home
  • দেশ
  • সিকিমের সংকট পরিস্থিতি এড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং
Image

সিকিমের সংকট পরিস্থিতি এড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং

গ্যাংটক, ৪ অক্টোবর (হি.স) : প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, সংকট পরিস্থিতি এড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, উত্তর সিকিমের তিস্তা নদীর উৎসস্থলে তিস্তা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় তিনি মর্মাহত ও দুঃখিত। মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ, সমস্ত সংস্থা এবং ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার তার বার্তায় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের অনেক নাগরিককে সংকট ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সরকার জনগণের উদ্বেগ দূর করতে যথার্থ ব্যবস্থা গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী তামাং বুধবার সকালে কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেন, সরকার অসহায় মানুষদের সহায়তা করতে যথার্থ ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top