News Flash

  • Home
  • দেশ
  • অভিষেক-পত্নীকে আগামী সপ্তাহে আবার তলব ইডি-র
Image

অভিষেক-পত্নীকে আগামী সপ্তাহে আবার তলব ইডি-র

কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : নিয়োগ মামলার তদন্তে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কেও তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।

ইডি-রএকটি সূত্র জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মা-বাবার সঙ্গে রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে ইডি-র হাতে আসা তথ্যের ভিত্তিতেই হবে জিজ্ঞাসাবাদ। বয়ান রেকর্ড করা হবে রুজিরার। ইতিমধ্যেই অভিষেকের মা অমিত এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও হাজিরার নির্দেশ দেয় ইডি।

কলকাতায় সিজিও কমপ্লেক্সের সাত তলায় ইডি-র দফতর। এর আগে, কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে আগেও গিয়েছিলেন রুজিরা। সেবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দিল্লির আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এবার প্রাপ্ত তথ্য সামনে রেখে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। রুজিরার বয়ানও রেকর্ড করতে চান ইডি-র আধিকারিকরা।

প্রাথমিক দুর্নীতি মামলায় ৩ অক্টোর অভিষেককেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লিতে ধর্না কর্মসূচি থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থও হন তিনি। বার বার ডেকে পাঠিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top