News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের ভরতপুরে বাস ও ট্রেলারের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ২৪ জন
Image

রাজস্থানের ভরতপুরে বাস ও ট্রেলারের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ২৪ জন

ভরতপুর, ৪ অক্টোবর (হি.স.): রাজস্থানের ভরতপুর জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। বাস ও ট্রেলারের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। বুধবার ভোররাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোরালো সংঘর্ষের জেরে বাস ও ট্রেলারটি দুমড়ে মুচড়ে গিয়েছে।

চিকসানা থানার স্টেশন হাউস অফিসার বিনোদ মীনা বলেছেন, বারসো গ্রামের কাছে ২১ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে একটি বাসের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে ও ২৪ জন আহত হয়েছেন। বুধবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বাস থেকে উদ্ধার করে। ঘটনাস্থলেই বাসের চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top