News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঘুস : হাইলাকান্দিতে ভিজিল্যান্স অফিসারদের কাছে হাতেনাতে ধৃত অসম পুলিশের এএসআই
Image

ঘুস : হাইলাকান্দিতে ভিজিল্যান্স অফিসারদের কাছে হাতেনাতে ধৃত অসম পুলিশের এএসআই

হাইলাকান্দি (অসম), ৩ অক্টোবর (হি.স.) : ঘুসের ১০ হাজার টাকা নিতে গিয়ে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসারদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন অসম পুলিশের জনৈক অ্যাসিস্টেন্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)। ধৃত এএসআই দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার আবদুল্লাপুর পুলিশ ওয়াচ পোস্টের হিতুষ নাথ।

একটি মামলার সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তি করার জন্য এক ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এএসআই হিতুষ নাথ। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিটি ঘুসের টাকা না দিয়ে সোজা শরণাপন্ন হন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন অধিকরণের।

এর পর ভিজিল্যান্স অফিসারদের কষা ছক অনুযায়ী আজ মঙ্গলবার এএসআই হিতুষ নাথকে নগদ দশ হাজার টাকা দিতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সে সময় বাইরে সাদা পোশাকে অবস্থানকারী ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসাররা ছুটে গিয়ে হাতেনাতে টাকা সহ এএসআই হিতুষ নাথকে পাকড়াও করেন।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top