News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদহে লরির ধাক্কায় মৃত্যু দুই মোটরবাইক আরোহীর, জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজট
Image

মালদহে লরির ধাক্কায় মৃত্যু দুই মোটরবাইক আরোহীর, জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজট

মালদহ, ২ অক্টোবর (হি.স.): মালদহে ফের বেপরোয়া লরির দৌরাত্ম্য! এবার ঘাতক লরি প্রাণ কাড়ল দুই মোটরবাইক আরোহীর। রবিবার রাতে মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের বিএসএফ ক্যাম্প এলাকায়। নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাইকে চড়ে মালদহ শহরের দিকে যাচ্ছিলেন দুই মোটরবাইক সওয়ারি। সেই সময় উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে প্রায় একঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট ছিল। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভারতে ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্পে অনুমোদন, সম্ভাব্য বিনিয়োগ ১.৬৪ লক্ষ কোটি টাকা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন-এর আওতায় মোট ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প অনুমোদন পেয়েছে। এই প্রকল্পগুলিতে সম্ভাব্য…

ByByNews Desk Jun 28, 2026

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top