News Flash

  • Home
  • দিনের খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে কোচবিহারের যৌনকর্মীরা
Image

রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে কোচবিহারের যৌনকর্মীরা

কোচবিহার, ২ অক্টোবর (হি.স.) : পুজোর আগেই রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন যৌনকর্মীরা। বারবার পূর্ত দফতরে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় সোমবার পথ অবরোধ করে আন্দোলনে নামেন যৌনকর্মীরা। এই আন্দোলনে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। পুজোর আগে রাস্তা মেরামত না করা হলে জেলাশাসকের দফতরে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

কোচবিহার শহরের ৬ নম্বর ওয়ার্ডের প্রিয়গঞ্জ কলোনির ওই রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিতেই জল-কাদায় ভরে যায়। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমে থাকে। এই পরিস্থিতিতে বাইরের মানুষজন ওই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করছে না বলে অভিযোগ তুলেছেন যৌনকর্মীরা। বারবার পূর্ত দফতরে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় সোমবার পথ অবরোধ করে আন্দোলনে নামেন যৌনকর্মীরা। পুজোর আগে রাস্তা মেরামত না করা হলে জেলাশাসকের দফতরে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বেশ কয়েকজন বাসিন্দা জানান, রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষ চলাচল করতে পারে না। বাইরে থেকে লোকজনও আসছেন না। ফলে আর্থিকভাবে সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলার শুভ্রাংশু সাহা বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল থাকায় পূর্ত দফতর একাধিকবার জানানো হয়েছে। সেখান থেকে আধিকারিকদের পাঠিয়ে রাস্তাটি পরিদর্শন করা হয়েছে।’ কিন্তু এখনও কেন রাস্তাটি মেরামত করা হচ্ছে না, সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন বলে তাঁর দাবি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top