News Flash

Image

বি এস এফের গুলিতে মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ২ অক্টোবর : গরু পাচারকে কেন্দ্র করে বি.এস.এফের গুলিতে মৃত্যু হয়েছে ৪৮ বছর বয়সী আলমগীর হোসেন নামে এক ব্যক্তির। রবিবার গভীর রাতে সোনামুড়ার দুর্গাপুর সীমান্তে ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় , রবিবার গভীর রাতে সোনামুড়ার সীমান্ত ঘেঁষা দুর্গাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ডুগারা এলাকায় একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচার করছিল বলে অভিযোগ। বিএসএফের ১৩৩ নং ব্যাটালিয়ানের জওয়ানরা ঘটনাটি প্ৰত্যক্ষ করে পাচারকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করেন।তাতে পাত্তা দেয়নি পাচারকারীরা। কর্তব্যরত বি.এস.এফ তাদের পিছু ধাওয়া করলে উল্টো বি.এস.এফকেই পাচারকারীরা পাল্টা আক্রমণ করতে উদ্দত হয় বলেও অভিযোগ। আরো অভিযোগ ,একসময় বি.এস.এফ গুলি চালালে বাকি পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আলমগীর হোসেন নামের এক গরু পাচারকারীর। স্থানীয় লোকজন আলমগীরকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে পরিবারের লোকেদের দাবি, আলমগীর পাচারকাজের সঙ্গে যুক্ত নয়। বি.এস.এফ পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা সীমান্তঘেঁষা আলমগীরের বাড়িতে গিয়ে আত্মগোপনের চেষ্টা করে। তখনই নিরীহ আলমগীরকে বি.এস.এফ গুলি করে হত্যা করে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top