News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতকে অহিংসার পথ দেখিয়েছিলেন বাপু, যা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি : যোগী আদিত্যনাথ
Image

ভারতকে অহিংসার পথ দেখিয়েছিলেন বাপু, যা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি : যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ২ অক্টোবর (হি.স.): জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গান্ধীজিকে স্মরণ করে যোগী আদিত্যনাথ বলেছেন, ভারতকে অহিংসার পথ দেখিয়েছিলেন বাপু, যা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। গান্ধী জয়ন্তী উপলক্ষে সোমবার সকালে উত্তর প্রদেশের গোরক্ষপুরে গান্ধীজিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন যোগী আদিত্যনাথ। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। পরে গোরক্ষপুরে খাদি স্টোর ঘুরে দেখেন যোগী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “সমগ্র দেশ বাপুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে… বাপু ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশকে দেখানো তাঁরা অহিংসার পথই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি… এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা রাজ্যে চলছে পরিচ্ছন্নতা অভিযান।” যোগী আরও বলেছেন, “আন্দোলনের সময় (বৃটিশদের বিরুদ্ধে) বাপু ভারতের জনগণকে অহিংসার পথ দেখিয়েছিলেন, যা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top