News Flash

  • Home
  • দিনের খবর
  • গান্ধীজির অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায়বিচার ও সমতার আদর্শ বর্তমানেও প্রাসঙ্গিক : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

গান্ধীজির অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায়বিচার ও সমতার আদর্শ বর্তমানেও প্রাসঙ্গিক : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২ অক্টোবর (হি.স.): জাতির জনক মহাত্মা গান্ধীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধীজিকে স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে জানিয়েছেন, গান্ধীজির অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায়বিচার ও সমতার আদর্শ বর্তমানেও প্রাসঙ্গিক। সোমবার সকালে সামাজিক মাধ্যমে নিজের মনের কথা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “গান্ধী জয়ন্তীর পবিত্র ক্ষণে, আমার হৃদয় সেই ব্যক্তির প্রতি শ্রদ্ধায় ভরে ওঠে যিনি আমাদের দেশকে শুধুমাত্র স্বাধীনতার দিকেই নিয়ে যাননি, বরং ন্যায় ও অধিকারের পথও তৈরি করেছিলেন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে আরও জানান, “গান্ধীজির অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায়বিচার এবং সমতার আদর্শ বর্তমান সময়েও প্রাসঙ্গিক। আমরা যখন আমাদের দেশের জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তখন আসুন আমরা সেই মূল্যবোধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি – শান্তি, ভালবাসা এবং ঐক্য, যা তাঁর স্বপ্ন ছিল। আসুন আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সমুন্নত থাকে এবং কেউ পিছিয়ে না থাকে!”

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top