News Flash

  • Home
  • প্রধান খবর
  • নৈমিষারণ্যকে ৫৫০ কোটি টাকারও বেশি প্রকল্পের উপহার মুখ্যমন্ত্রী যোগীর
Image

নৈমিষারণ্যকে ৫৫০ কোটি টাকারও বেশি প্রকল্পের উপহার মুখ্যমন্ত্রী যোগীর

সীতাপুর, ১ অক্টোবর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৫৫০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রবিবার উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় মুখ্যমন্ত্রী এই ভিত্তিপ্রস্তরটি স্থাপনের কর্মসূচিটি গ্রহণ করেন। পবিত্র বনভূমি নৈমিষারণ্যের উন্নয়নেও যোগী সরকার ৫৫০ কোটি টাকা ব্যয় করেছেন। বিরোধীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে যোগী বলেন,এখানে উন্নয়ন আগেও হতে পারত, কিন্তু বিরোধী দলের সরকারের আমলে এই জেলাটিকে অবহেলা করা হয়েছে। রবিবার জেলায় পরিচ্ছন্নতা সচেতনতা কর্মসূচির সূচনা উপলক্ষে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একথা বলেন।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, নৈমিষারণ্যের ভূমিতে একটা সময় মহর্ষি দধীচী অসুর বিনাশের জন্য তাঁর অস্থি দান করেছিলেন। এটা শুধু ভারতেই সম্ভব। এটি বেদব্যাসের দেশ। কিন্তু এই এলাকার উন্নয়ন যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। গত ছয় বছর ধরে আমাদের সরকার ও জনপ্রতিনিধিরা উন্নয়নের কাজ শুরু করেছে। আজ এই উপলক্ষে ৫৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। আজ এই তীর্থস্থান পরিষ্কারের ফলে সুন্দর হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, গান্ধী জয়ন্তী উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণায় দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের সঙ্গে মানুষকে যুক্ত করা হচ্ছে। আগে ময়লার কারণে অনেক রোগ হতো। ডেঙ্গু, চিকুনগুনিয়া বা ম্যালেরিয়া যাই হোক না কেন, প্রধানমন্ত্রী মোদী পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার পর থেকে রোগগুলি দূর করা সম্ভব হচ্ছে।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top