News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে প্রাইজমানি মান্থলি দাবার আসর ৮ই
Image

উদয়পুরে প্রাইজমানি মান্থলি দাবার আসর ৮ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। “মাসিক” দাবা প্রতিযোগিতা ৮ অক্টোবর।‌ উদয়পুর মহকুমা দাবা সংস্থার উদ্যোগে। সহযোগিতায় মেট্রিক্স চেস আকাদেমি। মহকুমার গিরিধারী পল্লির ফ্লাওয়ার্স  ক্লাবে হবে আসর। অনূর্ধ্ব-‌১৪ বিভাগে। ওই দিন সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের আসর হবে। তাতে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩০০ টাকা এন্ট্রি ফি সহ ৭ অক্টোবরের মধ্যে নাম জমা দিতে হবে। নাম জমা দিতে হবে মনোরাজ সরকার (‌৮২৫৯৮০৪৮৩২) বা মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত-‌র (‌৭০০৫২৯১৯৭৬) কাছে। আসরের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। প্রথম  স্থানাধিকারী দাবাড়ু পাবে ১ হাজার টাকা। ওই টাকা স্পনসর করবেন মহকুমা দাবা সংস্থার প্রথম সভাপতি বীরেন্দ্র কুমার চক্রবর্তী। এছাড়া অনূর্ধ্ব-‌৮,১০ ও ১২ বিভাগের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা জানান,”মহকুমার দাবাড়ুদের উন্নতির কথা মাথায় রেখেই তৃতীয় ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসর শুরু করায় লাভবান হচ্ছে মহকুমার দাবাড়ুরা”। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।‌‌‌‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top