News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেড়গাঁও পুলিশ অ্যাকাডেমিতে সম্পন্ন আসাম পুলিশের ১৮১৭ জন কনস্টেবলের দীক্ষান্ত সমারোহ
Image

দেড়গাঁও পুলিশ অ্যাকাডেমিতে সম্পন্ন আসাম পুলিশের ১৮১৭ জন কনস্টেবলের দীক্ষান্ত সমারোহ

দেড়গাঁও (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : দেড়গাঁওয়ে অবস্থিত লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমিতে সম্পন্ন হয়েছে আসাম পুলিশের ১,৮১৭ জন কনস্টেবলের দীক্ষান্ত সমারোহ (পাস-আউট)। দীক্ষান্ত সমারোহে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, পুলিশ-প্রধান জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং প্রমুখ।

মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার উপস্থিতিতিতে লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে নবনিযুক্ত প্রশিক্ষিত ২১৪ জন যুবতী সহ মোট ১,৮১৭ জন আসাম পুলিশের কনস্টেবল মার্চপাস্ট ও বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেছেন। গত ৯ মাস তাঁরা দেড়গাঁও লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিত প্ৰশিক্ষণ নিয়েছেন।
উল্লেখ্য, এত বিপুলসংখ্যক কনস্টেবলের দীক্ষান্ত সমারোহ অনুষ্ঠান দেড়গাঁও পুলিশ অ্যাকাডেমিতে এই প্ৰথম। আজকের পাস-আউট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। তিনি আসাম পুলিশের নবনিযুক্ত কনস্টেবল ও জওয়ানদের অভিবাদন গ্ৰহণ করেছেন।

আজকের দীক্ষান্ত সমারোহ অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন কৃষিমন্ত্ৰী অতুল বরা, সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা, বিধায়ক ভবেন্দ্ৰনাথ ভরালি, অসমের পুলিশ-প্রধান জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং প্রমুখ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ আধকারিক এবং নবনিযুক্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্যগণ।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top