News Flash

Image

করিমগঞ্জের লঙ্গাই নদীপথে অবৈধভাবে মিজোরামের বাঁশ পাচার অব্যাহত

পাথারকান্দি (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জের লঙ্গাই নদীপ‌থে সরকা‌রি রাজস্ব ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে স্থানীয় বনাঞ্চ‌ল সহ পড়শী রাজ্য মি‌জোরামের বাঁশ পাচা‌রের খবর পাওয়া গে‌ছে। এতে একাংশ বন কর্মীর পরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার প‌রি‌বেশ‌প্রেমীরা।

জানা গে‌ছে, শুকনো মরশুমে পাথারকান্দির উজানে রাঙামাটি, মেদ‌লিছড়া ও সংলগ্ন এলাকার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সড়কপথে লক্ষ লক্ষ টাকার বনজ বাঁশ পাথারকা‌ন্দি, নিলামবাজার, ক‌রিমগঞ্জ সহ বরা‌ক উপত্যকার স্থা‌নে স্থা‌নে পাচা‌র ক‌রা হচ্ছিল। এ নিয়ে ‌বিগত দি‌নে জেলা বন কর্তা‌দের কড়া অবস্থানে বেশ ক‌য়েকটি বাঁশ বোঝাই গাড়িও ধরা প‌ড়ে। ফলে কিছুদিন বাঁশ পাচার বন্ধ ছিল।

কিন্তু বর্তমান মরশু‌মে নদীপ‌থে জ‌ল বেশি থাকায় পাচারকারীরা এবার লঙ্গাই নদী‌কে তা‌দের সেফ ক‌রি‌ডোর হিসা‌বে ব্যবহার কর‌ছে ব‌লে অভিযোগ তুলেছেন পরিবেশকর্মীরা। মাস কয়েক আগে দোহা‌লিয়া বন বিভা‌গের কর্মীরা নদীপ‌থে পাচা‌রের পথে বেশ কিছু বাঁশ বাজেয়াপ্ত করায় কিছু‌দিন এই অবৈধ কাজ বন্ধ ছিল। সম্প্রতি ফের নদীপ‌থে দেদার বাঁশ পাচা‌রের অভি‌যোগ উঠে‌ছে।

এ সব পাচার বা‌ণি‌জ্যে লাগাম টান‌তে একাংশ বন কর্মী তৎপর হ‌লেও অন্য‌ কয়েকজন বাঁকাপ‌থে বাঁশ মা‌ফিয়া‌দের সঙ্গে গোপ‌নে আঁতাত ক‌রার বিস্তর অভি‌যোগ উঠে‌ছে। অভিযোগকারীরা বলেছেন, প্রতি সপ্তাহে রাঙামা‌টি সহ উজান এলাকা ও মি‌জোরাম থে‌কে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাঁশ লঙ্গাই নদীপথে নেমে আসে। এতে বি‌শেষ একটি সি‌ন্ডি‌কেট বাঁশ প্রতি এক টাকা করে আদায় করে ব‌লেও অভিযোগ করেছেন তাঁরা‌। অভিযোগকারীদের দাবি, সপ্তা‌হে চ‌ল্লিশ থে‌কে পঞ্চাশ হাজার টাকার তোলা আদায় করা হ‌লেও এ সব টাকার কানাকড়ি সরকা‌রি কোষাগারে জমা পড়ে না। এতে গ‌ভীর উদ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন এলাকার পরিবেশপ্রেমী ও স‌চেতন মহল।

জানা গেছে, র‌বিবার রা‌তে রাঙামা‌টি এলাকা থে‌কে লঙ্গাই নদীপ‌থে প্রায় দশ হাজার বাঁশ পাচা‌রের রোখার চেষ্টা ক‌রেছিলেন দোহা‌লিয়া বন বিভা‌গের সলগই ফ‌রেস্ট বি‌টের কয়েকজন কর্মী। কিন্তু অজ্ঞাত কার‌ণে তাঁরা ব্যর্থ হয়েছেন। খবর‌টি অন্যান্য বিটকর্তা ও রেঞ্জকর্তা‌দের অবগত করা হ‌লেও তাঁরাও এ বিষ‌য়ে কোনও পদ‌ক্ষেপ নেন‌নি ব‌লে অভি‌যোগ। শে‌ষ পর্যন্ত পাচারকৃত বাঁশগু‌লো যথা সম‌য়ে যথাস্থা‌নে পৌঁছে যায়।

বিষয়‌টি জেলা বন বিভা‌গের দুই এসিএফ যথাক্রমে সুখ‌দেব সাহা ও দেব‌জ্যো‌তি না‌থের নজ‌রে আনেন স্থানীয়রা। তাঁরা শীঘ্রই এ ব্যাপারে পদ‌ক্ষেপ নি‌চ্ছেন ব‌লে জানান।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top