News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের দৌসায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন, আহত ছয়
Image

রাজস্থানের দৌসায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন, আহত ছয়

দৌসা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের দৌসা জেলার মাহওয়া থানা এলাকার বারিতাকি গ্রামের কাছে একটি দ্রুত গতির রোডওয়েজ বাস একটি টেম্পোকে ধাক্কা দিয়ে তারপর পথচারীদের ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। রবিবার সকাল ১১.৩০ নাগাদ করৌলি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক।

মাহওয়া থানার ইনচার্জ জিতেন্দ্র সিং জানিয়েছেন, বারিতাকি গ্রামের কাছে বাসটি একটি টেম্পোকে ধাক্কা দেয়। এরপর ওই রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীদেরও ধাক্কা দেয়। যাত্রী ভর্তি টেম্পোটি হিন্দাউন (কারৌলি) থেকে আসছিল। বাসটি মাহওয়া থেকে আসছিল। দুর্ঘটনায় বিহার-মধ্যপ্রদেশের ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে জয়পুরে রেফার করা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top