News Flash

  • Home
  • দেশ
  • দিঘায় যেতে দামি গাড়ি না দেওয়ায় খুন, ধৃত মূল অভিযুক্ত
Image

দিঘায় যেতে দামি গাড়ি না দেওয়ায় খুন, ধৃত মূল অভিযুক্ত

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি স)। দমদমের নাগেরবাজারে বাগানবাড়িতে বৃদ্ধকে খুনের ঘটনায় তাঁর গাড়ির চালককে শুক্রবার রাতে গ্রেফতার করা হল। ধৃত চালকের নাম সৌরভ মণ্ডল। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার হরেছে সে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের গাড়ি নিয়ে দিঘা যাওয়ার পরিকল্পনা করেছিল সৌরভ। কিন্তু সৌরভকে গাড়ি দিতে রাজি হননি ওই বৃদ্ধ। তার জেরেই রেগে গিয়ে বৃদ্ধকে তাঁর চালক খুন করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বৃদ্ধের বিলাসবহুল গাড়িটি উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম কল্যাণ ভট্টাচার্য (৭২)। নাগেরবাজারে নয়াপট্টি জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় কয়েক বিঘা জমির উপরে তাঁর বাগানবাড়ি রয়েছে। গত বুধবার রাতে ওই বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধের পোষ্য কুকুর এবং বিলাসবহুল গাড়ি রয়েছে। উধাও হয়ে গিয়েছিল গাড়িটি। এই ঘটনার তদন্তে নেমে বৃদ্ধের চালককে গ্রেফতার করা হল। উদ্ধার করা হয়েছে গাড়িটি।

খুনের পর গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চলে যায়। প্রথমে সে গাড়ি নিয়ে বারাসতের বাড়িতে যায়। তারপর বন্ধুদের নিয়ে দিঘায় যায়। ইতিমধ্যেই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে দিঘা থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃদ্ধের পোষ্য কুকুরটিকেও ওই বাগানবাড়ির একটি অব্যবহৃত ঘর থেকেই উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top