News Flash

  • Home
  • দেশ
  • ১২ দিনের বিদেশ সফর শেষে কলকাতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

১২ দিনের বিদেশ সফর শেষে কলকাতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি স)। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপারিষদ ফিরলেন কলকাতায়। তাঁর বিমান ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করল।

কেমন হল সফর? দেশে ফেরার পর বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর জবাব, ‘‘সফর সফল। বিনিয়োগ আসছে।’’ তিনি আরও বলেন, ‘‘মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইতে আমরা বাণিজ্য সম্মেলন করেছি। ফিকি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সবটা আয়োজন করেছিল। এত সফল কর্মসূচি আমি খুব কম দেখেছি।’’

স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনা, সংযুক্ত আরব আমিরশাহির দুবাই— এই তিন শহর ছিল মুখ্যমন্ত্রীর গন্তব্য। তিন শহরেই পূর্বপরিকল্পনা মতো যাবতীয় কর্মসূচি হয়েছে। তিন শহরে হয়েছে তিনটি শিল্প সম্মেলন। তিন শহরেই প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের সঙ্গে মিলিত হয়েছেন মমতা। শুধুমাত্র শিল্প বা লগ্নি আনার বৈঠকই নয়, ফুটবল এবং বইমেলাও মমতার এই সফরে বিশেষ জায়গা পেয়েছে।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top