News Flash

  • Home
  • প্রধান খবর
  • সনাতন ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে উদয়নিধি, নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট
Image

সনাতন ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে উদয়নিধি, নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): সনাতন ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। এক আবেদনের প্রেক্ষিতে উদয়নিধি স্ট্যালিনকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

তামিলনাড়ু সরকার এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের কাছ থেকে ”সনাতন ধর্ম” নিয়ে মন্তব্যের জন্য জবাব চাওয়া হয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম. ত্রিবেদীর একটি বেঞ্চ অ্যাডভোকেট জি. বালাজির প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট বি. জগন্নাথের দায়ের করা পিটিশনের উপর নোটিশ জারি করেছে, যাতে তামিলনাড়ু পুলিশকে অবিলম্বে উদয়নিধি এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উদয়নিধি ছাড়াও এমপি এ রাজা, এমপি থিরুমাবলাভান, এমপি সু ভেঙ্কটেসন, তামিলনাড়ুর ডিজিপি, বৃহত্তর চেন্নাই পুলিশ কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, হিন্দু ধর্মীয় ও দাতব্য এনডাউমেন্ট বিভাগের মন্ত্রী পি কে সেকার বাবু, তামিলনাড়ু রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পিটার আলফোনস এবং অন্যান্যদের নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top