News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা সংরক্ষণ বিল পাশে খুশি রাহুল, তবুও বললেন বাস্তবায়নেই সমস্যা
Image

মহিলা সংরক্ষণ বিল পাশে খুশি রাহুল, তবুও বললেন বাস্তবায়নেই সমস্যা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় খুশি ব্যক্ত করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, মহিলা সংরক্ষণ বিল দুর্দান্ত, তবে আমরা দুটি বিষয় জানতে পেয়েছি যে তার আগে আদমশুমারি এবং আসন পুনর্বিন্যাস করা দরকার। এই দুটির জন্যই কয়েক বছর সময় লাগবে। সত্য হল যে সংরক্ষণ আজই কার্যকর করা যেতে পারে… এটি কোনও জটিল বিষয় নয়, কিন্তু সরকার তা করতে চায় না। সরকার এটা দেশের সামনে উপস্থাপন করেছে, কিন্তু এখন থেকে ১০ বছর পর তা বাস্তবায়ন করা হবে। কেউ জানে না এটি আদৌ বাস্তবায়িত হবে কি-না। এটি একটি বিভ্রান্তিকর কৌশল।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “সমস্যা হল বাস্তবায়ন। তারা যা বলেছে তা হল – আমরা সদনে একটি বিল উত্থাপন করছি, কিন্তু আমরা এখন থেকে ১০ বছর পরে এটি বাস্তবায়ন করব। এর অর্থ কী?…আমরা একমত বিলের পাশে, অবিলম্বে কার্যকর করুন এবং ভারতের মহিলাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না।”

Releated Posts

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top