News Flash

  • Home
  • খেলা
  • সুপার লীগে খেলা নিশ্চিত করে লালবাহাদুর একক শীর্ষের লক্ষ্যে
Image

সুপার লীগে খেলা নিশ্চিত করে লালবাহাদুর একক শীর্ষের লক্ষ্যে

লালবাহাদুর ব্যায়ামাগার:৩

ফ্রেন্ডস ইউনিয়ন:১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় পেয়েছে লাল বাহাদুর ব্যয়ামাগার। সিনিয়র ডিভিশন লিগ ফুটবলে সুপার ফোরে পৌঁছার ব্যাপারে এটি লাল বাহাদুর ব্যয়ামাগারের গুরুত্বপূর্ণ জয়। সুপার লীগে খেলা সুনিশ্চিত হওয়ার পাশাপাশি নয় দলীয় লীগে এককভাবে শীর্ষে ওঠার জন্যও লাল বাহাদুর মরিয়া। পরবর্তী ম্যাচে জুয়েলস এসোসিয়েশন কে হারাতে পারলে ফরওয়ার্ডের মুখোমুখি হবে লীগ শীর্ষে ওঠার জন্য। অনেকটা প্রত্যাশিতভাবেই লাল বাহাদুর ব্যয়ামাগার তিন-এক গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লিগ ফুটবলের ৩০ তম ম্যাচে আজ শুক্রবার লাল বাহাদুর ব্যায়ামাগার ৩-১ গোলে জিতে সুপার লীগে খেলা নিশ্চিত করে নিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল দুই-এক গোলে এগিয়েছিল।‌ খেলার ১৬ মিনিটের মাথায় শ্যাম কুমারের গোল ৫ মিনিট বাদেই ফ্রেন্ডস ইউনিয়নের বিশাল জমাতিয়া শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ এগোতে থাকলে খেলার ৩৫ মিনিটের মাথায় লাল বাহাদুর ব্যায়ামাগারের অবর্ণ হরি জমাতিয়া আরও একটি গোল করে দলকে দুই-এক এ লিড এনে দেয়। ‌ প্রথমার্ধে আর কেউ গোলের সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় লাল বাহাদুর ব্যায়ামাগারের ঝটিকা আক্রমণে সুযোগ সন্ধানী স্ট্রাইকার প্রীতম সরকার একটি গোল করে ব্যবধান ৩-১ করে নেয়। পরবর্তী সময়ে লাল বাহাদুর ব্যায়ামাগারের খেলা অনেকটা রক্ষণাত্মক হলেও ফ্রেন্ডস ইউনিয়নের ছেলেরা ঘন ঘন আক্রমণ শানাতে থাকে। কার্যত লালবাহাদুরের দুর্গ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত লাল বাহাদুর ৩-১ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে। এদিকে ফ্রেন্ডস ইউনিয়নের অনন্ত বিজয় খেলায় অসদাচরনের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, অরিন্দম মজুমদার, তপন নাথ ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাব, বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top