News Flash

  • Home
  • খেলা
  • পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ
Image

পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। পর্যটন দিবসকে সামনে রেখে বিশেষ আয়োজন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মধ্যে। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক ফুটবলারদের টিম ২৬শে সেপ্টেম্বর আগরতলায় পৌঁছুবে। এদিকে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ফুটবল টিমও যথারীতি অনুশীলনে ব্যস্ত। চট্টগ্রাম সাংবাদিকদের টিম তিন দিনের আগরতলা সফরকালে বেশ কিছু পর্যটন কেন্দ্র পরিদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ সহ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে। আজ, শুক্রবার দুপুরে প্রেস ক্লাবের কনফারেন্স হলে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়। বৈঠকে ইউনিয়নের এক্সিকিউটিভ এডভাইজর সৈয়দ সাজ্জাদ আলী, সভাপতি প্রণব সরকার, সেক্রেটারি জেনারেল অলক ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। ‌ বৈঠক শুরুতে সম্পাদক সন্তোষ গোপ সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানান। যুগ্ম সম্পাদক অভিষেক দে আসন্ন আন্তর্জাতিক মৈত্রী সমন্বয় অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। ‌ প্রত্যেকের সহযোগিতায় অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তোলার আহ্বান জানানো হয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top