News Flash

  • Home
  • খেলা
  • কাঞ্চনপুরে ফুটবল : জমজমাট লড়াইয়ে জয় ছিনিয়ে ফরেস্ট টিম্বার এসো: মূলপর্বে
Image

কাঞ্চনপুরে ফুটবল : জমজমাট লড়াইয়ে জয় ছিনিয়ে ফরেস্ট টিম্বার এসো: মূলপর্বে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২২ সেপ্টেম্বর।। দ্বিতীয় রাউন্ডে  হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হয়েছে কাঞ্চনপুর ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন । দেও ভ্যালী নক আউট টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কারণই ক্লাব (কম্পুই ) । শুক্রবার কারণই ক্লাবকে ৩–১  গোলে হারিয়ে জয়ী হয়েছে ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন । খেলার শুরু থেকে উভয় দলের মধ্যে ছিল টান টান উত্তেজনা । উভয় দলের খেলোয়াড়দের মাঠে বেশ কয়েকবার হলুদ কার্ড দেখিয়ে রেফারি দক্ষতার সঙ্গে মাঠকে নিয়ন্ত্রণে রাখেন । শুক্রবার বিকেলে কাঞ্চনপুর পঞ্চায়েত মাঠেদেও ভ্যালী নক আউট ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন  বনাম কারণই  ক্লাব।খেলার প্রথমার্ধে ৪ মিনিটের মাথায় কারণই ক্লাবের এলপিও একটি গোল করেন । ফলে  ১-০ গোলে এগিয়ে যায় কারণই ক্লাব। দ্বিতীয়ার্ধে খেলার ৮  মিনিটের মাথায় প্যালান্টি পায় ফরেস্ট। আর এই পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে ফরেস্টের খেলোয়াড় খেলার সমতা ফেরায় । ১৯ মিনিটের মাথায় আরও একটি গোল করে ২–১ গোলে এগিয়ে যায় ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশন।খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে ফরেস্টের দল আরও একটি গোল করে দলকে ৩–১ গোলে এগিয়ে নিয়ে যায় ।কারণই ক্লাবের লক্ষ্য ভ্রষ্ট শটের ফলে কারণই  ক্লাবের  খেলোয়াড় একাধিকবার ব্যর্থ হয়েছে গোল দিতে।এদিন  বিকেলে পঞ্চায়েত  মাঠের  মধ্যে  দর্শকের উপচে পড়া ভিড় তিল ধরানোর জায়গা ছিলনা।এদিন ফরেস্ট এন্ড টিম্বার এসোসিয়েশনের দলের হয়ে গোল করেন এমর্শন ২টি গোল এবং  তৈবাঙ ১টি করে গোল করেন।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top