News Flash

  • Home
  • দেশ
  • পুনে জেলায় সড়ক দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু, একজন আহত
Image

পুনে জেলায় সড়ক দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু, একজন আহত

মুম্বাই, ২১ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের পুনে জেলার ওতুর এলাকায় আহমেদনগর-কল্যাণ হাইওয়েতে বুধবার গভীর রাতে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে ওতুর এলাকায় একটি অনিয়ন্ত্রিত পিকআপ ভ্যান জাতীয় সড়কে হাঁটতে থাকা পথচারীদের পিষে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ঋতুজা অশোক ডম্বরে (১৯ বছর) এবং সবিতা গীতারাম তাম্বে (৪৫ বছর) ঘটনাস্থলেই মারা যান, এবং গীতারাম নামদেব তাম্বে (৫২ বছর) দুর্ঘটনায় গুরুতর আহত হন। পলাতক পিকআপ গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ওতুর পুলিশ।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top