News Flash

  • Home
  • খেলা
  • কলকাতায় ‌জাতীয় অনূর্ধ্ব-‌৭ দাবা টুর্নামেন্টে লড়ছে ত্রিপুরার দাবাড়ু-‌রা
Image

কলকাতায় ‌জাতীয় অনূর্ধ্ব-‌৭ দাবা টুর্নামেন্টে লড়ছে ত্রিপুরার দাবাড়ু-‌রা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। লড়াই করছে ত্রিপুরার দাবাড়ুরা। জাতীয় অনূর্ধ্ব-‌৭ দাবা প্রতিযোগিতায়। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে এবং ভারতীয় দাবা ফেডারেশনের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শুরু হলো আসর। যুব ভারতীর মিলনায়তনে। এদিন সকালে ৫ দিন ব্যাপী আসরের উদ্বোধন করেন গ্র‌্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলি। উপস্থিত ছিলেন গ্র‌্যান্ডমাস্টার দিব্যেন্দু বরুয়া,বাংলা অলিম্পিক সংস্থার সভাপতি জয়দীপ চক্রবর্তী। দাবার ঘুঁটিতে চাল দিয়ে আসরের উদ্বোধন করেন সূর্য়শেখর। আসরে বালক বিভাগে ২৩৬ জন এবং বালিকা বিভাগে সারা দেশের ১৪৩ জন দাবাড়ু অংশ নেয়। আসরের প্রথম দুই স্থানাধিকারী দাবাড়ু বিশ্ব এবং এশিয়ান দাবায় খেলার যোগ্যতা অর্জন করবে বলে জানান দিব্যেন্দু বরুয়া। প্রথম দিনে দুই রাউন্ডের খেলা হয়। তাতে দুই রাউন্ডে দুই পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে ত্রিপুরার দেবরাজ ভট্টাচার্য। দেড় পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রিক্স চেস আকাদেমির ত্রিপুরা শাখার দাবাড়ু শুভায়ন দাস। ১ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে রয়েছে মেট্রিক্স চেস আকাদেমির কানিষ্ক চৌধুরি এবং রহিল সাহা। আগামীকাল সকালে তৃতীয় এবং বিকেলে চতুর্থ রাউন্ডের খেলা হবে। ‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top