News Flash

  • Home
  • খেলা
  • লালবাহাদুর ফ্রেন্ডস ইউনিয়নের ম্যাচ আজ, জয়ের লক্ষ্যে মরিয়া দুই দলই
Image

লালবাহাদুর ফ্রেন্ডস ইউনিয়নের ম্যাচ আজ, জয়ের লক্ষ্যে মরিয়া দুই দলই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। সুপার ফোরে খেলা নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল লাল বাহাদুর ব্যয়ামাগার মাঠে নামছে। বিপক্ষে ফ্রেন্ডস ইউনিয়ন। তবে তালিকার শেষ দিকে ফ্রেন্ডস ইউনিয়নের অবস্থান থাকলেও লাল বাহাদুর কিছুতেই বিপক্ষ দলকে হালকা ভাবে নিতে নারাজ। সুপার ফোরে খেলা সুনিশ্চিত করার লক্ষ্যে লাল বাহাদুর ব্যয়ামাগারের জন্য আগামীকালের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।‌ লীগ সূচনায় টানা দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘের কাছে ন্যূনতম গোলে হার লাল বাহাদুরকে এক ধাপ পিছিয়ে দিয়েছিল। পরবর্তী ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে ড্র এবং পঞ্চম ম্যাচে ত্রিবেনী সংঘকে হারানোর সুবাদে সুপারলিগের ছাড়পত্র হাতে পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষায়। পক্ষান্তরে ফ্রেন্ডস ইউনিয়ন আগামীকাল লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামতে চাইছে। প্রথমত অবনমন থেকে রেহাই সুনিশ্চিতিকরণ। দ্বিতীয়তঃ বিশাল আকৃতির কোনও অঘটন অর্থাৎ বড় ব্যবধানে জয় পেলে লিগ তালিকার চেহারাটাই পাল্টে যাবে। তবে সে যাই হোক, লাল বাহাদুরের উঁচুতে ওঠার অভিপ্রায়, অপরদিকে ফ্রেন্ডস ইউনিয়নের অবনমন থেকে রেহাই। দুদলের লক্ষ্য দু’রকম হলেও ম্যাচ বেশ জমে উঠবে বলে ফুটবলপ্রেমীদের ধারণা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top