News Flash

Image

সাংস্কৃতিক মহাসংগ্রাম : হাইলাকান্দিতে দরখাস্ত আহ্বান

হাইলাকান্দি (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম ২০২৩ এর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৮ বছর, ১৯ থেকে ২৪ বছর এবং ২৫ থেকে ৩৫ বছরের প্রার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ছয়টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলি হল জ্যোতি সংগীত, বিষ্ণু রাভা গীত, ভূপেন্দ্র সংগীত, রবীন্দ্র সংগীত, বিহু নৃত্য এবং ইথনিক ড্যান্স। আগামী ১০ অক্টোবর পর্যন্ত দরখাস্ত সংশ্লিষ্ট গাঁও পঞ্চয়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে।

এরপর ১০ অক্টোবর থেকে অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে। জেলায় এই প্রতিযোগিতার নোডাল অফিসার এডিসি কিমচিন লঙ্গাম এই প্রতিযোগিতার বিশদ বিবরণী জেলার ইন্সপেক্টর অফ স্কুলস, ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার, জেলার কলেজগুলির প্রধান, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শাখা এবং জেলার বিভিন্ন নৃত্য ও সংগীত সংগঠন গুলির কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ।

Releated Posts

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top