News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগ দুর্নীতিতে অভিনেতা-যোগ, ৪৪ লক্ষের লেনদেন, আদালতে জানাল ইডি
Image

নিয়োগ দুর্নীতিতে অভিনেতা-যোগ, ৪৪ লক্ষের লেনদেন, আদালতে জানাল ইডি

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় এবার লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও এবং ডিরেক্টরের সম্পত্তি নিয়ে রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশেই সংস্থার সিইও, ডিরেক্টরের সম্পত্তির খতিয়ান নিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই রিপোর্ট জমা পড়ল। রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি।

আদালতে জমা দেওয়া ওই রিপোর্টে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সম্পত্তির খতিয়ান তুলে ধরা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনে যুক্ত এক অভিনেতার সন্ধান দিল ইডি। মোট ৪৪ লক্ষ টাকার লেনদেন হয়েছিল বলে আদালতে জানালেন কেন্দ্রীয় তদন্তকারীরা। যদিও ওই অভিনেতা টাকা ফেরত দিয়েছেন বলে দাবি ইডি-র। আদালতে ওই রিপোর্ট জমা পড়ার পর, বিচারপতি সিনহা ইডি-কে প্রশ্ন করেন, “গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র একজনের সন্ধান পেলেন! আর কেউ আর্থিক লেনদেনে যুক্ত নেই?” জবাবে ইডি আদালতে জানায়, এখনও পর্যন্ত যতটা তথ্য এবং নথি সংগ্রহ করা গিয়েছে, তার ভিত্তিতেই তৈরি করা হয়েছে রিপোর্টটি। তদন্ত চলছে। আরও একটু সময় দেওয়া হোক।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top