News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির সৌজন্যে নিম্নমুখী তাপমাত্রা, আপাতত মনোরমই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image

বৃষ্টির সৌজন্যে নিম্নমুখী তাপমাত্রা, আপাতত মনোরমই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টির সৌজন্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কিছুটা কমেছে। গরম উধাও হয়ে ফিরেছে স্বস্তির আমেজ। আপাতত এমন মনোরমই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারও থাকল স্বাভাবিকের ঊর্ধ্বে। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। উত্তরের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। ২১ ও ২২ সেপ্টেম্বর উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, আকাশ থাকবে মেঘলা। আগামী তিনদিনে তাপমাত্রা একটু কমবে। ২৩ সেপ্টেম্বরের পর আবার একটু একটু করে বাড়বে তাপমাত্রা, তবে আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top