News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তনুর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী,ছাত্র যুব ভবনে শ্রদ্ধাঞ্জলী 
Image

শান্তনুর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী,ছাত্র যুব ভবনে শ্রদ্ধাঞ্জলী 

 

আগরতলা , ২০ সেপ্টেম্বর: প্রয়াত সাংবাদিক শান্তনুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র যুব ভবনে বুধবার শহীদান দিবস উদযাপন করা হয়েছে।  উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব মানিক দে, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা।সকলে শান্তনুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। প্রাক্তন মন্ত্রী তথা বাম নেতৃত্ব মানিক দে বলেন, ২০১৭ সালে সাম্প্রদায়িক শক্তির হাতে খুন হয়েছিল শান্তনু। শান্তনু খুনের পর দাবি উঠেছিল দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার জন্য। সে অনুযায়ী তৎকালীন বামফ্রন্ট সরকার বিশেষ টিম দিয়ে সিট গঠন করেছিল। পরবর্তী সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা বিষয়টি সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এখন পর্যন্ত তদন্ত প্রক্রিয়া এগোয়নি। সমস্যা সেই তিমিরেই। 

কোন একটি রাজনৈতিক ষড়যন্ত্র এর পেছনে কাজ করছে বলে দাবি করেন তিনি। কিছু রাজনৈতিক দল রয়েছে যারা এমন কিছু দাবি এবং স্লোগান তুলে, যার দ্বারা জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং এই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছে শান্তনু। এই দুষ্কৃতীরা হল শাসকদল বিজেপি এবং তাদের অঙ্গ সংগঠন আইপিএফটি। তাদের ষড়যন্ত্রে সাংবাদিক শান্তনু খুন হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি ছিল শান্তনু হত্যার পেছনে দোষীদের শাস্তি ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মানিক দে। 

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top